পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশের জনগণ ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে : নবীউল্লাহ নবী

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।আজ শনিবার ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডের মাতুয়াইল দরবার শরীফে জোহরের নামাজ আদায় করেন তিনি। এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোনাজাত ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত মুসল্লি ও অতিথিদের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয়দের মাঝে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।এ সময় নবীউল্লাহ নবী বলেন, একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।তিনি আরও বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না, পরাজিত শক্তির সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।