পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশে কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে তিন গুণের বেশি

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৬, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ব্যাংক কার্ড ব্যবহার করে লেনদেনের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে দেশে নতুন কার্ডের সংখ্যা বেড়েছে আড়াই গুণ, আর কার্ডভিত্তিক লেনদেন তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

২০২০ সালের আগস্টে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ২২ লাখ। ২০২৫ সালের জুলাই শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৬৯ লাখ। এ সময়ে ডেবিট কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, ১২০ শতাংশ বৃদ্ধি। আর ক্রেডিট কার্ডের সংখ্যা ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট কার্ডভিত্তিক লেনদেন ২০২০ সালের ১৪ হাজার ৩৮৪ কোটি টাকা থেকে ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮১৭ কোটি টাকায়।

ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, ডেবিট কার্ড মূলত বেতন ভাতা, নগদ উত্তোলন ও দৈনন্দিন লেনদেনে সবচেয়ে জনপ্রিয়। ক্রেডিট কার্ডের ব্যবহার শহরকেন্দ্রিক হলেও, শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মধ্যে তা দ্রুত বাড়ছে। প্রিপেইড কার্ডের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশিরা চলতি বছরের জুলাই মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭৯ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। ডেবিট কার্ডের বিদেশি ব্যবহার সবচেয়ে বেশি যুক্তরাজ্যে, এরপর যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, চীন ও ভারতে। প্রিপেইড কার্ডও প্রধানত যুক্তরাজ্যে ব্যবহার হচ্ছে।

দেশের অভ্যন্তরে জুলাই মাসে গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ৩ হাজার ৮৪ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে ১ হাজার ৫০৮ কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে। এছাড়া খুচরা বিক্রয়কেন্দ্র, বিদ্যুৎ ও গ্যাস বিল, ওষুধ ও ফার্মেসি, নগদ উত্তোলন, পরিবহন ও তহবিল স্থানান্তরেও কার্ড ব্যবহৃত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।