সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় টহলরত বাংলাবাজার বিওপি ক্যাম্পের জোয়ানরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। আটকৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্ত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


