র্যাব-১১এর বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা হতে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়। ১৭/০৯/২০২৫ ইং তারিখে গোপন

সংবাদের ভিত্তিতে সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ০১ টি বিদেশী রিভলভার যার বডিতে Made in England লেখা রয়েছে, ০১ টি বিদেশী Flare Gun, ০২ রাউন্ড তাজা গুলি ও ০২ রাউন্ড কার্তুজ সহ ০৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। খোরশেদ (৪৬), পিতা-মুসলিম, মাতা-সাফিয়া খাতুন, ২। রিপন (৩০), পিতা-লালমোহন লাল, মাতা-বিপিয়া রাণী, ৩। জয় (২৬), পিতা-মোঃ শহীদ, মাতা-জীবনী বেগম, সর্ব সাং-গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাদের কাছে থাকা অস্ত্রগুলো কোন বৈধ কোন কাগজপত্র নাই।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

