পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগন্জ এর সিদ্ধিরগঞ্জে র‍্যাব সদস্যদের উপর হামলা করে ডাকাত সরদারকে ছিনিয়ে নিলো সহযোগীরা ।

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা কলোনি এলাকায় বিশেষ অভিযানে আটক হওয়া ডাকাত সরদার কে ছিনিয়ে নিতে র‌্যাবের একটি টহল টিমের উপর হামলা চালায় ডাকাত দলের সদস্যরা।

এই ঘটনায় বেশ কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১১ এর একটি আভিযানিক দলের সদস্যদরা ডাকাতি সহ একাধিক মামলার আসামী সাহেব আলীকে গ্রেফতার করলে তাৎক্ষণিক ডাকাত গ্রুপের সদস্যরা র‍্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে সাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার সময় হামলাকারীরা র‌্যাবের সদস্যদের মারধর করা সহ গ্রেফতারকৃত সাহেব আলীকে ছিনিয়ে নিতে ব্যাপক তান্ডব চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাড়াশি অভিযান শুরু করে।

অভিযানে হামলার মূল হোতা হিসেবে পরিচিত সাহেব আলীর ডাকাত গ্রুপের ও স্থানীয় সন্ত্রাসী বাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

সিদ্ধিরগঞ্জ থানার একাধিক কর্মকর্তা জানান, র‌্যাবের সদস্যদের উপর হামলা করে ডাকাতিসহ অসংখ্য মামলার গ্রেফতারকৃত আসামী সাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগী সন্ত্রাসীরা। সাহেব আলীর বাহিনীর হামলায় কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় প্রধান আসামি সাহেব আলীসহ কয়েকজনকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।