পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাড়ে তিন বছর পর মেম্বার হিসেবে শপথ নিলেন মো. খোকন। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন তার কক্ষে খোকনকে শপথবাক্য পাঠ করান।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পান ২৯৭ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খোকন একই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, খোকন পান ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম পান ২৯৬ ভোট।এরপর সংশোধনী গেজেট প্রকাশিত হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সর্বশেষ হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার আনুষ্ঠানিকভাবে খোকনকে শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ নেওয়ার পর মো. খোকন জানান, তখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ সময় ভোগান্তি পেরিয়ে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।