পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না : এমবাপ্পে

Main Admin
মার্চ ২৬, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ফিফা ওয়াল্ড কাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমার জুনিয়র থাকবেন কি না। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ইস্যুতে মন্তব্য করেছেন কিলিয়ান এমবাপ্পে।

ফ্রান্স অধিনায়ক জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই কঠিন। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তকেও তিনি সম্মান করেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, নেইমার এমন একজন খেলোয়াড় যিনি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সাবেক সতীর্থ হিসেবে তার প্রতি আস্থা রেখেই তিনি বলেন, ফিট থাকলে নেইমার অবশ্যই মাঠে নামবেন।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকেও প্রশংসায় ভাসিয়েছেন এমবাপে। তার মতে, ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলেও ধরে রাখতে পারলে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে উঠবে।

নেইমার প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ তারকাদের মঞ্চ, আর নেইমার সর্বকালের সেরাদের একজন।’ তবে একইসঙ্গে আনচেলত্তির ‘শতভাগ ফিট’ নীতির প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

এদিকে ব্রাজিল ও ফ্রান্স আজ বৃহস্পতিবার দিবাগত রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটিকে ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন এমবাপ্পে।

বিডি-প্রতিদিন/আশফাক

ব্রাজিলকে নিয়ে ফরাসি এই তারকা বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কেউই ফেভারিট নয়। তাই জয়ের চেয়ে নিজেদের সেরা খেলাটা খেলাই তাদের মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।