https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

Main Admin
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি।ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগ করবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছেন তিনি।

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।

তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।