বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তান ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামশুদ্দিন বলেন, প্রথমে কাশ্মিরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এই হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকবো, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। গাজায় হামলা, আরাকানে হামলা এবং পাকিস্তানের ওপর হামলা-একই সূত্রে গাঁথা।

তিনি অভিযোগ করেন, নারী কমিশনসহ যে সমস্ত এনজিও এজেন্ট সরকারে রয়েছে, তারা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে।

বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল-ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি কাশ্মির, ফ্রি ফ্রি আরাকান, কাশ্মির কাশ্মির, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, কাশ্মির দখল রুখে দাও।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।