বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।

বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ আইন, ১৮৬১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধনী অনুমোদন করেন।

শার্ট ও প্যান্টের রঙে পরিবর্তন

সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে ব্যবহৃত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু শার্ট এবং কফি রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার পরবেন পুলিশ সদস্যরা।

এ ছাড়া জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্ট ও জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন

নতুন বিধানে নারী পুলিশ সদস্যদের পোশাকেও কিছু পরিবর্তন আনা হয়েছে। জেলা ও অন্যান্য ইউনিটে কর্মরত নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন।

মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের জন্য ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।

ফুল স্লিভ পোশাকের সুযোগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাফিক ইউনিটে দায়িত্ব পালনকারী নারী সদস্যরা অথবা যারা ব্যক্তিগত কারণে মাথা ঢেকে রাখতে চান, তারা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন।

পুলিশের পোশাকবিধিতে এ পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ইউনিটের ইউনিফর্মে আরও সুস্পষ্ট বৈচিত্র্য আনার পাশাপাশি ব্যবহারিক দিকগুলোও বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।