বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সমাধানহীন সংকটে ইওডা: প্রশাসনের নীরবতায় আইন বিভাগের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

Main Admin
অক্টোবর ৯, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)-এর আইন ও মানবাধিকার বিভাগের একাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী সমাধান না আসায় শিক্ষকরা তাঁদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর,২০২৫) সন্ধ্যায় “বিশেষ বিজ্ঞপ্তি ২” নামে প্রকাশ করা এক বিবৃতিতে বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে প্রশাসনের সঙ্গে একাধিক আলোচনার চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের পক্ষ হতে কোনো ধরণের বাস্তবিক অগ্রগতি বা আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের উদ্যোগে বারংবার অনুষ্ঠিত কিছু বৈঠক যা শুধুমাত্র “সমাধানের আশ্বাস” হিসেবে সীমাবদ্ধ থেকেছে। বাস্তবিক অর্থে কোনো ধরণের কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষকরা অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার কারণে বিভাগের একাডেমিক কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা একধরণের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকরা স্পষ্টভাবে জানিয়েছেন, বিভাগীয় শিক্ষক-কর্মকর্তাদের বকেয়া বেতন-ভাতা, একাডেমিক সুযোগ-সুবিধা এবং বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থান থেকে তারা সরে আসবেন না।

বিবৃতিতে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, অচলাবস্থা নিরসনে অবিলম্বে গঠনমূলক ভূমিকা রাখার জন্য, অন্যথায় পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।

শিক্ষার্থীরাও বর্তমানে উদ্ভূত এই অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত প্রশাসন ও শিক্ষকদের মধ্যে সংলাপের মাধ্যমে সমাধান চান, যাতে তাঁদের একাডেমিক কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হতে পারে।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে আইন বিভাগের শিক্ষকরা কর্মবিরতির কথা জানানোর পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ হতে কোন সদুত্তর পাননি তারা । প্রশাসনের নির্বিকার ভূমিকায় তারা পুনরায় আবার কর্মবিরতি ঘোষণা করেছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।