বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রায় ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ লঘুচাপের জেরে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, লঘুচাপটির জেরে পায়রা সমুদ্র বন্দর এলাকায় বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি আকারে এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

নদ-নদী কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল রয়েছে। গতকালকের মতো আজও জোয়ারের পানি বৃদ্ধির শঙ্কা করছে স্থানীয়রা।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।