বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দরের মদনপুর উত্তরপাড়ায় ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনালে চ্যাম্পিয়ন মদনপুর মুনস্টার

তারেক হাসান চৌধুরী
অক্টোবর ১৭, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বন্দরের মদনপুর উত্তরপাড়ায় ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনালে চ্যাম্পিয়ন মদনপুর মুনস্টার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
১৬ অক্টোবর শুক্রবার বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মদনপুর উত্তরপাড়া যুবসমাজের উদ্যোগে উক্ত এলাকার শুক্কুর সাহেবের মসজিদ সংলগ্ন মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

যেখানে নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করলে পরে টাইব্রেকারে মদনপুর মুনস্টার
৪-৩ গোলের ব্যবধানে লালখারবাগ টিপু সুলতান একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

উক্ত খেলা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোঃ মনির হোসেন চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলকে পুরস্কার তুলে দিয়েছেন।

এসময় উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে বন্দর উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, মদনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কামরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় বন্দর উপজেলা তাঁতী দলের দপ্তর সম্পাদক নাঈম ও মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলা উপভোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।