পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বরিশালে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল নগরীর একটি ভাড়া বাসার গুদাম থেকে নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩।  রবিবার দুপুরে নগরীর কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিলের নিচতলায় অবস্থিত একটি ভাড়াটিয়া গুদামে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানের খবর পেয়ে গুদামে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যান।  পরে ভবন মালিক ও পুলিশের উপস্থিতিতে গুদামের তালা ভেঙে তল্লাশি চালানো হলে ওসাকা ও ব্ল্যাক ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত ৫০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

কর্মকর্তা আরিফুল ভুইয়া আরও জানান, সিগারেট মজুদকারীদের খবর দেওয়া হলেও কেউ উপস্থিত হয়নি।  এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।