পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বর্ষায় তৈলাক্ত ত্বকের যত্নে যেসব নিয়ম মানা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
জুন ১৭, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক স্বাভাবিকভাবেই তৈলাক্ত, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত তেল নিঃসরণ, লোমকূপ বন্ধ হয়ে যাওয়া এবং ব্রণের প্রবণতা বাড়তে পারে। অনেকেই মনে করেন বর্ষায় ত্বক এমনিতেই আর্দ্র থাকে, তাই বাড়তি যত্নের প্রয়োজন নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সময় ত্বকের জন্য উপযুক্ত পরিচর্যা না করলে সমস্যাগুলো আরও বেড়ে যেতে পারে।

বর্ষায় তৈলাক্ত ত্বক ভালো রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলা যেতে পারে।

দিনে দুবার মুখ পরিষ্কার করুন

বর্ষার আর্দ্র আবহাওয়ায় ঘাম ও অতিরিক্ত তেল জমে ত্বক দ্রুত মলিন হয়ে যেতে পারে। তাই হালকা জেলভিত্তিক ফেসওয়াশ দিয়ে দিনে দুইবার মুখ পরিষ্কার করা ভালো। তবে অতিরিক্তবার মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে। এতে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে এবং উল্টো আরও বেশি তেল উৎপন্ন হতে পারে।

ওয়াটার-বেইজড সিরাম ব্যবহার করুন

তৈলাক্ত ত্বকের জন্য নায়াসিনামাইডযুক্ত সিরাম উপকারী হতে পারে। এই উপাদান ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ব্রণজনিত প্রদাহ কমাতে ভূমিকা রাখে। মুখ পরিষ্কার করার পর এবং ময়েশ্চারাইজার ব্যবহারের আগে সিরাম লাগানো যেতে পারে।

অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন

অনেকেই মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার না করাই ভালো। কিন্তু বাস্তবে ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে তা আরও বেশি তেল উৎপাদন করতে পারে। তাই হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনসমৃদ্ধ অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক প্রয়োজনীয় আর্দ্রতা পায়, কিন্তু ভারী অনুভূতি তৈরি হয় না।

সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না

বর্ষাকালে আকাশ মেঘলা থাকলেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পুরোপুরি বন্ধ হয় না। তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। জেল ফর্মুলার SPF 50 ও PA++++ সুরক্ষাযুক্ত সানস্ক্রিন দ্রুত ত্বকে মিশে যায় এবং তৈলাক্ত ভাবও কম অনুভূত হয়। দীর্ঘ সময় বাইরে থাকলে নির্দিষ্ট সময় পরপর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করা উচিত।

সপ্তাহে একবার এক্সফোলিয়েশন করুন

আর্দ্র আবহাওয়ায় মৃত কোষ ও ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডযুক্ত মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করা যেতে পারে। তবে সপ্তাহে একবারের বেশি এক্সফোলিয়েশন না করাই ভালো। অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তৈলাক্ত ভাব আরও বাড়িয়ে দিতে পারে।

কেন বর্ষায় বাড়তি যত্ন প্রয়োজন?

আর্দ্র আবহাওয়ায় ত্বকের তেলগ্রন্থি বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে ত্বকে অতিরিক্ত তেল জমে ব্রণ, ব্ল্যাকহেডস ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সঠিক ক্লিনজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে এসব সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।