চতুর্থ অধ্যায় : বাংলাদেশের অর্থনীতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক) বুদ্ধিশক্তিসম্পন্ন মানুষ
খ) শ্রমশক্তিসম্পন্ন মানুষ
গ) স্মৃতিশক্তিসম্পন্ন মানুষ
ঘ) পেশিসম্পন্ন মানুষ
১৫। মধ্যপ্রাচ্যের দেশ-
i. কাতার
ii. লিবিয়া
iii. ফ্রান্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। শিল্প খাতের অন্তর্ভুক্ত নিচের কোনটি?
i. পোশাকশিল্প
ii. নির্মাণশিল্প
iii. কুটিরশিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। শাকসবজি, প্রাণী ও মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্ভুক্ত?
ক) শিল্প খাতের খ) কৃষি খাতের
গ) সামাজিক খাতের ঘ) পাইকারি খাতের
১৮। একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয় কোনটির মাধ্যমে?
ক) মাথাপিছু ব্যয় খ) মোট দেশজ উৎপাদন
গ) মাথাপিছু আয় ঘ) মোট জাতীয় উৎপাদন
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নাসিম ১৭ বছরের যুবক। অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। ফলে সে কোথাও কাজ পায় না। অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হয়।
১৯। নাসিমের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে?
ক) প্রশিক্ষণের অভাব খ) কর্মসংস্থানের অভাব
গ) অর্থনৈতিক অনগ্রসরতা ঘ) দারিদ্র্যের দুষ্টচক্র
২০। নাসিমকে মানবসম্পদে পরিণত করতে প্রয়োজন-
i. শিক্ষার ব্যবস্থা করা
ii. পুনর্বাসনের ব্যবস্থা করা
iii. জমি দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। জনশক্তিকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে কোন দেশ?
ক) শ্রীলঙ্কা ও বাংলাদেশ খ) ভারত ও বাংলাদেশ
গ) বাংলাদেশ ও শ্রীলঙ্কা ঘ) ভারত ও শ্রীলঙ্কা
২২। কুয়েতের অবস্থান নিচের কোন অঞ্চলে?
ক) দক্ষিণ আমেরিকায় খ) উত্তর আমেরিকায়
গ) আফ্রিকায় ঘ) মধ্যপ্রাচ্যে
২৩। কোন শক্তিকে সরকার জনসম্পদে রূপান্তর করতে চায়?
ক) প্রাকৃতিক শক্তিকে খ) নারী শক্তিকে
গ) যুব শক্তিকে ঘ) জনশক্তিকে
২৪। গুরুত্বপূর্ণ সেবামূলক খাত হলো-
i. স্বাস্থ্য
ii. শিক্ষা
iii. ব্যবসা-বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক, ২১. ঘ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

