পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশ ব্যাংক অফশোর নির্দেশনা সংশোধন

Main Admin
নভেম্বর ১২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ট্রেড ফাইন্যান্স কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে।এর ফলে এখন থেকে এক ব্যাংকের অফশোর ইউনিট অন্য ব্যাংকের গ্রাহককেও ঋণ দিতে পারবে। এতদিন ওবিইউগুলো শুধুমাত্র নিজেদের ব্যাংকের গ্রাহকদের ঋণ বা সেবা দিতে পারত।মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়নে আরও বেশি নমনীয়তা আনা হয়েছে।এতদিন ওবিইউগুলো তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে বাইয়ার্স ক্রেডিট ও অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ সীমিত ধরনের ট্রেড ফাইন্যান্স দিতে পারত। নতুন সংশোধনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে সুযোগের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, এখন থেকে ওবিইউগুলো নিজেদের ব্যাংকের এডি ছাড়াও অন্যান্য ব্যাংকের এডি শাখার মাধ্যমেও ট্রেড লোন দিতে পারবে। তবে এক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন, কাউন্টারপার্টি এক্সপোজার এবং লিমিট নির্ধারণ যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এটি অফশোর ফাইন্যান্সিং খাতে আন্তঃব্যাংক সহযোগিতা বাড়ানোর বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এখন ওবিইউগুলো সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানকে নিজস্ব এডি ব্যাংকের মাধ্যমে বা অন্য ব্যাংকের এডির সহযোগিতায় নির্ধারিত মেয়াদের জন্য ট্রেড ফাইন্যান্স দিতে পারবে। তবে এই অর্থায়ন অবশ্যই প্রচলিত ঋণনীতি, সতর্কতামূলক নির্দেশনা ও ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া মেনে করতে হবে।একইভাবে, অ-বিশেষায়িত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোও এখন ওবিইউয়ের নিজস্ব ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংকের এডি মারফত বাইয়ার্স ক্রেডিট, স্বীকৃত বিল ফাইন্যান্সিং ও অন্যান্য অনুমোদিত ট্রেড ফাইন্যান্স পদ্ধতিতে অর্থায়ন পাবে। এখানেও যথাযথ ঝুঁকি মূল্যায়ন বাধ্যতামূলক থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে দেশের ট্রেড ফাইন্যান্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করার অংশ হিসেবে দেখা হচ্ছে। এতে অফশোর তারল্য আরও দক্ষভাবে ব্যবহার, লেনদেনের জটিলতা হ্রাস ও আর্থিক খাতে প্রতিযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সংশোধিত কাঠামো দেশীয় রপ্তানিকারক ও আমদানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।