পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাকসু নির্বাচনের রোডম্যাপ দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করে বলেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। তাদের দাবিগুলো হলো-অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্তকরণ। নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ। শিক্ষার্থীরা বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, বিএম কলেজের ইতিহাস ঐতিহ্যের সাথে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে খর্ব হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন রোডম্যাপ ঘোষণা করুক।

শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, শিক্ষার্থীরা আজ দিশাহারা। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারি না। আমাদের দাবি-বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক, রোডম্যাপ দেওয়া হোক, আর দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। যদি তা না হয়, তাহলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও বলেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। কলেজ প্রশাসন যদি দ্রুত নির্বাচনের উদ্যোগ না নেয়, তবে তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।