পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বায়ুদূষণ প্রভাবিত করছে মানসিক স্বাস্থ্য

Md Abu Bakar Siddique
নভেম্বর ১০, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বে দিনকে দিন নানান কারণে বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। যা নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে। গবেষণা বলছে, বায়ুদূষণ শুধু শারীরিক স্বাস্থ্যে নয়, মস্তিষ্কের কার্যকারিতার ওপরও সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এর প্রভাব মানুষের বিষণ্নতা, উদ্বেগ বাড়িয়ে তুলছে।বায়ু দূষণকারী পদার্থগুলো মস্তিষ্কের কার্যকারিতা ও মেজাজ নিয়ন্ত্রণে সহায়ক রাসায়নিক সেরোটোনিন ও ডোপামিনকে প্রভাবিত করতে পারে, যার ফলে মানসিক স্বাস্থ্যে সমস্যা দেখা দেয়।গবেষণায় পাওয়া গেছে, বায়ু দূষণের উচ্চমাত্রা মানসিক চাপ ও ডিপ্রেশনের মাত্রা বৃদ্ধি করে। শহরের শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই এ ঝুঁকিতে রয়েছে।

দূষিত বায়ুতে থাকা ভারী ধাতু, লেড, মার্কারি মস্তিষ্কের কোষে ক্ষতি করে, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যেতে পারে। গর্ভাবস্থা বা শৈশবকালে বেশি বায়ুদূষণের সংস্পর্শে আসা শিশুদের মধ্যে শেখার আগ্রহে সমস্যা সৃষ্টি করে। এর ফলে মনোযোগের ঘাটতি, এমনকি অটিজমের ঝুঁকিও বাড়তে দেখা গেছে।হার্ভার্ডের গবেষণা বলছে, দূষিত বায়ু মানসিক অবসাদ ও আবেগ নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে। দূষিত বায়ু গ্রহণে মানুষের আলঝেইমার ও পার্কিনসনসহ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্নায়ু কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১৯ সালে বিশ্বব্যাপী বিয়াল্লিশ লাখ মানুষ অকাল মৃত্যুর কারণ হিসেবে কাজ করেছে বায়ুদূষণ। এর মধ্যে ৮৯ শতাংশ ঘটেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

সূত্র: হার্ভার্ডবিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।