বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিআইএর নতুন কমিটিকে বেঙ্গল ইসলামি লাইফের শুভেচ্ছা

Main Admin
মার্চ ৭, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২৫-২০২৬ সালের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিআইএর কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এবং বিআইএর নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য (লাইফ) মো. আমিন হেলালীর নেতৃত্বে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম বিআইএর নির্বাহী কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট কাজী শাখাওয়াত হোসেইন (লিন্টু)-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং তাদের কার্যমেয়াদের সাফল্য কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।