পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা হবে…. সিলেটে তারেক রহমান

সুলতান সুমন, সিলেট।
জানুয়ারি ২২, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট ও মৌলভীবাজারের দুটি জনসভায় বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।
তিনি বলেন, একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারবে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।
তিনি বলেন, কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি। দিল্লি নয়-পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, আমরা সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগিতা বাড়বে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্টিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সভাফতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তারেক রহমান আরও বলেন, একটি দল মানুষের কাছে গিয়ে ইনিযে বিনিয়ে বলে যে , অমুকে কে দেখেছেন, তমুক কে দেখেছেন অমুকে কে দেখেছেন, তমুক কে দেখেছেন, এবার একবার আমাদেরকে দেখেন। তাদেরকে মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছে। তারা তখন দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল মা-বোনের ইজ্জত লুন্টনের সাথে জড়িত ছিল। তাই তাদের আর নতুন করে কি দেখবে?

নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট ও সুনামগঞ্জ ১১ টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় ও সিলেট বিভাগ এবং জেলার নেতৃবৃন্দ।
এর আগে, গত বুধবার রাত ৮:৪৫ মিনিটে ফ্লাইটযোগে সিলেটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজারে নামাজ আদায় করে জিয়ারত করেন। পরে রাতেই বিএনপি চেয়ারম্যান এর শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে যান। সেখানে তাকে বরণ করা হয়। তিনি সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোট চেয়ে নির্বাচিনী প্রচারণার ঘোষণা দেন। রাত আড়াইটায় তারেক রহমান শ্বশুর বাড়ি থেকে এসে সিলেট সার্কিট হাউসে অবস্থান করে দুপুরে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে লক্ষাধিক জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন।
অপরদিকে সিলেটে নির্বাচনী জনসভা শেষে বিকাল ৩টার দিকে মৌলভীবাজারের আইনপুরের খেলার মাঠের পৌঁছান তিনি। জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারের জনসভায় বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে শিরকি করার চেষ্টার করছে—এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে।’

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারে আইনপুরের খেলার মাঠের নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।এ সময় তারেক রহমান প্রশ্ন রাখেন, ‘ঠিক বলেছি?’ জবাবে ‘হ্যাঁ’ উত্তর আসে জনসভা থেকে। তারেক রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ।’

তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা এরাই হচ্ছে বিএনপির রাজনীতির শক্তির মূল উৎস। মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা।’
‘জনগণ হলো বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’ বলেন বিএনপি চেয়ারম্যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।