বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

Main Admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক থেকে শুরু করে প্রিমিয়াম গ্যালারি—সব শ্রেণির দর্শকদের কথা বিবেচনায় রেখে বিভিন্ন ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে।

ইডেনে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে খেলবে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিট তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে। তবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে। সুপার এইট ও সেমিফাইনালের ম্যাচগুলোর টিকিটই সবচেয়ে বেশি দামের।

কম দামের গ্রুপ ম্যাচ (যেমন: বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৪,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে: ২০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে: ২০০ রুপি, আপার ব্লক (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এল১) ১০০ রুপি

বেশি চাহিদার গ্রুপ ম্যাচ (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৫,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি, আপার ব্লক ৩০০ রুপি

সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচ- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ১০,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, সিএবি থেকে বিস্তারিত শীঘ্রই), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি, আপার ব্লক ৯০০ রুপি।

এই মূল্যতালিকার ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও সহজেই মাঠে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য ইডেন গার্ডেন্সে টাইগারদের ম্যাচ দেখার সুযোগ বাড়বে। টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।