পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা

Sun this Ja ham
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে আর খেলা হচ্ছে না শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার। পায়ের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি।

অস্ট্রেলিয়া ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পাথিরানার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর। জিম্বাবুয়ে ম্যাচের আগে রাঠোর বলেছেন, সে (পাথিরানা) ছিটকে গেছে। খবরটা হয়ত কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।

ডেথ বোলিংয়ে শ্রীলঙ্কার বোলিংয়ের বড় ভরসা মাথিশা পাথিরানা। লঙ্কান পেসারদের মধ্যে সবচেয়ে গতিময়ও তিনি।

১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।