বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় আগামীকাল (বৃহস্পতিবার) উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ (সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এ অনুষ্ঠান হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ কথা জানান। এর আগে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক হলো।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৩০ নভেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ অনুযায়ী, নানা পদক্ষেপ গ্রহণ করছেন প্রধান বিচারপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

