বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার হাসপাতাল লিঃ-এর মধ্যে

Main Admin
জুন ৩, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

সম্প্রতি (০২ জুন, ২০২৫ খ্রিঃ, সোমবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
এবং স্কয়ার হাসপাতাল লিঃ এর মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা
সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-
এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম এবং
স্কয়ার হাসপাতাল লিঃ-এর চিফ অপারেটিং অফিসার মোঃ এসাম এবনে ইউসুফ ছিদ্দিক
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বেঙ্গল
ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ স্কয়ার

হাসপাতাল লিঃ-এর সকল শাখায় (মিরপুর, বনানী, উত্তরা এবং সিলেট) ক্যাশলেস
হাসপাতাল সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ
অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের
প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান (সুমন) এবং স্কয়ার
হাসপাতাল লিঃ-এর মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস
প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ ফয়সাল জামান, অর্থ ও হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট
বাবলু কুমার সিনহা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।