পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতে বড় চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ কোম্পানি

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

কেবল চাকরি বা ব্যবসা নয়, আজকাল সোশ্যাল মিডিয়াও আয়ের গুরুত্বপূর্ণ উৎস। মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের তেমন একটি প্ল্যাটফর্ম। যোগাযোগ রক্ষা থেকে শুর করে নানা কাজে লাখো ভারতীয়কে দৈনিক এই অ্যাপটির ওপর নির্ভর করতে হয়।

তবে সরকারি নির্দেশনার কারণে দেশটিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে জনপ্রিয় অ্যাপটি। এতে দৈনন্দিন ব্যবহারকারী এবং ব্যবসার জন্য প্ল্যাটফর্মটির কাজে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রীতি ভারত সরকার অ্যাপভিত্তিক যোগাযোগসেবার ওপর নতুন নির্দেশনা দিয়েছে। চলতি মাসে তা প্রকাশ্যে আসে। নির্দেশনায় বলা হয়েছে, মেসেজিং অ্যাকাউন্টকে সব সময় সক্রিয় সিম কার্ডের সঙ্গে যুক্ত রাখতে হবে।
একই সঙ্গে ওয়েব ও ডেস্কটপ সংস্করণ ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতি ছয় ঘণ্টা পরপর ব্যবহারকারীকে লগআউট হতে হবে। পুনরায় ঢুকতে হলে কিউআর কোড স্ক্যান করে ডিভাইস যুক্ত করতে হবে।

সরকার বলছে, সাইবার জালিয়াতি ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে ভারতে সাইবার প্রতারণায় ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২২৮ বিলিয়ন রুপি। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভাষ্য, সক্রিয় ও কেওয়াইসি-ভিত্তিক সিমের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত থাকলে প্রতারণা শনাক্ত সহজ হবে। বিশেষ করে ফিশিং, ভুয়া বিনিয়োগ ও ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি ঠেকানো যাবে।

তবে ডিজিটাল অধিকারকর্মী ও প্রযুক্তি বিশ্লেষকদের আপত্তি রয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্ত নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে গেছে। এতে বৈধ ব্যবহারকারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটির বেশি। তাদের ৯৪ শতাংশ প্রতিদিন অ্যাপটি ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের ক্ষেত্রেও দৈনিক ব্যবহার ৬৭ শতাংশ।

গত এক বছরে ভারতে হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী বেড়েছে ৬ শতাংশ। কিন্তু ডাউনলোড কমেছে প্রায় ৫০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপই এখন মূল চালিকাশক্তি। ২০২১ সালের তুলনায় এর ব্যবহার বেড়েছে ১৩০ শতাংশের বেশি।

এদিকে শিল্প সংগঠন ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম সতর্ক করেছে। তারা বলছে, এই নিয়ম বাস্তবায়ন প্রযুক্তিগতভাবে জটিল। সাধারণ ব্যবহারকারীর ভোগান্তি বাড়বে।

সূত্র: টেকক্রাঞ্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।