পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারত ট্রফি চাইলে আমার কাছ থেকেই নিতে হবে : নাকভি

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারত যদি ট্রফি চায় তাহলে সরাসরি তার কাছ থেকেই নিতে হবে।

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এসিসির সভার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

নকভি বলেন, এসিসি সভাপতি হিসেবে আমি সেদিনই ট্রফি হাতে তুলে দিতে প্রস্তুত ছিলাম, এখনো আছি। তারা যদি সত্যিই ট্রফি নিতে চায়, তাহলে এসিসি অফিসে এসে আমার কাছ থেকেই নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন নাকভি নিজেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে ভার্চুয়ালি যোগ দেন রাজীব শুক্লা ও আশিষ শেলার। তবে সেখানে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের দলের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

গত রবিবার এশিয়া কাপের ফাইনালের দিন ঘটনার সূত্রপাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি ট্রফি দেওয়ার জন্য মঞ্চে উঠলেও ভারতীয় অধিনায়ক ও তার সতীর্থরা তা নিতে অস্বীকার করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা ধরে স্থগিত থাকে। শেষ পর্যন্ত কুলদীপ যাদব, তিলক বর্মা ও অভিষেক শর্মা নিজেদের ব্যক্তিগত পুরস্কার অন্য অতিথিদের কাছ থেকে নিলেও, ট্রফিটি এক এসিসি কর্মকর্তা মঞ্চ থেকে সরিয়ে নেন। ট্রফি ও পদক ছাড়াই মঞ্চে ভারতের উদযাপন শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।