পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভেঞ্চুরিনির যাত্রায় যোগ দিলেন নোবেল

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পুরুষদের প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনির সঙ্গে যুক্ত হয়েছেন ফ্যাশন আইকন নোবেল। শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপেক্স।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোবেলের যুক্ত হওয়া ব্র্যান্ডের নকশা ও উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে, যা আধুনিক পুরুষদের লাইফস্টাইলের সঙ্গে আরও সঙ্গতিপূর্ণ হয়ে উঠবে। ভেঞ্চুরিনির কারিগরি অভিজ্ঞতা ও নকশার বৈচিত্র্যের সঙ্গে এই সহযোগিতা নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য একটি হালনাগাদ অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রতিষ্ঠানটির আশা। এপেক্সের তথ্য অনুযায়ী, ভেঞ্চুরিনি প্রায় ২৫ বছর ধরে পুরুষদের জন্য চামড়ার জুতা প্রস্তুত করে আসছে।

প্রতিষ্ঠানটির দাবি, পণ্যের নকশা, উপকরণ নির্বাচন এবং প্রস্তুত প্রক্রিয়ায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা এই লাইনটিকে বাজারে পৃথক পরিচিতি দিয়েছে।এপেক্স আরও জানায়, ভেঞ্চুরিনি তাদের প্রিমিয়াম সেগমেন্টে থাকা পণ্যগুলোকে ধারাবাহিকভাবে আপডেট করছে। দেশের বাজারে চাহিদার ধরন ও গ্রাহকদের পছন্দ বিবেচনায় রেখেই এ লাইন পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।