পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম

Md Abu Bakar Siddique
অক্টোবর ২০, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ভোটের মাধ্যমে প্রণীত আইনের দায় ভোটারদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। রবিবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে দলটির উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,‘শুধু রাস্তাঘাট উন্নয়নই একজন সংসদ সদস্যের দায়িত্ব নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। উন্নয়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে আইন পাস করা হচ্ছে। অথচ একজন এমপির মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা। ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে। ইসলামের পক্ষে ভোট দিলে তার বরকতও ভোটাররাই পাবেন।’

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে—আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা তো আছেন।  তারা কাকে ভোট দেবেন? আমি বলেছি, যাদের মাধ্যমে তারা জানমালের নিরাপত্তা পাবে, তাদেরকেই ভোট দিবে। হিন্দুরাও যেখানে নিরাপত্তা পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে তার চেয়ে বেশি উন্নয়ন ৫ বছরেই সম্ভব।  আমাদের লক্ষ্য কেবল রাস্তা-ঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।’

এ সময় আরও ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনসহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।