ময়মনসিংহের ভালুকা উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে পাইলট স্কুল সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন। জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এ বি সিদ্দিক, ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে যোগ দান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বি এনপির যুগ্নআহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল সহ নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

