পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে পৃথক হত‍্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Md Abu Bakar Siddique
নভেম্বর ৮, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে পৃথক ২টি হত‍্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ এবং অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক জয়নাব বেগম পৃথক এ দুটি রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি ঝালকাঠি জেলার আলাউদ্দিন (৪৩) ও তার স্ত্রী নাসরিন নেলী (৩২) এবং ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলার আসামি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)। এ ছাড়া তারাকান্দায় একই মামলায় নরসিংদী জেলার দীন ইসলামকে (২৩) ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন কনস্টেবল সাইফুল। এরই জেরে সাইফুলকে হত্যা করে মরদেহ গুম করতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন আলাউদ্দিন ও নাসরিন। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অপর ঘটনায়, ২০২২ সালে তারাকান্দায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল ও দ্বীন ইসলাম স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনায় নিহতের ছেলে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল বলেন, পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড এবং গহনা ছিনতাইয়ের জেরে এক নারীকে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।