বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরপুরে নারী উদ্দোক্তাদের প্রশিক্ষণ ভাতা বিতরণ

Main Admin
মার্চ ৬, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় কুষ্টিয়া মিরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলা কার্যালয়ের কর্মকর্তা রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নারীরা ঘরে বসে না থেকে নিজ উদ্যোগে সাবলম্বী হবে। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য”। জাতীয় মহিলা সংস্থা মাঠ সমন্বয়কারী এ.টি.এম.মনিরুজ্জামান ভূঁইয়া’র পরিচালনায়, এ সময় উপস্থিত ছিলেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশীদ সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ অর্থবছরের চার মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দুইটি ক্যাটাগরিতে ৩০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণের মধ্যে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। One attachment • Scanned by Gmail

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।