পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বাড়াল তামিম

ক্রীড়া প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। স্টেডিয়ামের কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি বলেন, এডহক কমিটির দায়িত্ব গ্রহণের সময় ক্রিকেট–সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মীদের কল্যাণ নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, বেতন বৃদ্ধি সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন।

সাঈদ ইব্রাহিম বলেন, ক্রিকেট শুধু মাঠে খেলা ক্রিকেটারদের ঘিরেই সীমাবদ্ধ নয়। প্রতিটি ম্যাচ, অনুশীলন ও আয়োজনের পেছনে পরিচ্ছন্নতাকর্মী, গ্রাউন্ডসম্যান, সহায়ক কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রমেই স্টেডিয়ামের পরিবেশ পরিচ্ছন্ন ও পেশাদার মান বজায় থাকে।

তিনি আরও বলেন, বিসিবির দায়িত্ব শুধু ক্রিকেটার তৈরি করা নয়; ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষের মর্যাদা ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ন্যায্য পারিশ্রমিক কোনো বিশেষ সুবিধা নয়, বরং কর্মীদের কঠোর পরিশ্রম ও অবদানের যথাযথ স্বীকৃতি।

বিসিবি পরিচালক জানান, সুশাসন, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় তৈরির পাশাপাশি কর্মীদের কল্যাণ নিশ্চিত করাও বর্তমান বোর্ডের অন্যতম অগ্রাধিকার। পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধি সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

তার ভাষ্য, একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো গড়ে তুলতে মাঠের ভেতরের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের কর্মীদের সম্মান, সুযোগ-সুবিধা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা জরুরি। ক্রিকেট পরিবারের প্রতিটি সদস্যের অবদানকে মূল্যায়ন করেই বিসিবি সামনে এগিয়ে যেতে চায়।

সাঈদ ইব্রাহিম স্টেডিয়ামে কর্মরত সব পরিচ্ছন্নতাকর্মী ও সহায়ক কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের নিষ্ঠা ও পরিশ্রম বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও তাদের অবদান যথাযথভাবে স্বীকৃতি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।