বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মুস্তাফিজদের পারফরম্যান্সে আন্তর্জাতিকমানের প্রমাণ: ফাহিম

Main Admin
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইন্টার‌ন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের বিপক্ষে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসের হয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, মুস্তাফিজদের পারফরম্যান্সই প্রমাণ করে বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বল হাতে নিয়মিতই আলো ছড়াচ্ছেন মুস্তাফিজ। দুবাইয়ের হয়ে এখনো পর্যন্ত ৭ ম্যাচে ১৪ উইকেট ঝুলিতে তুলেছেন তিনি। বেশিরভাগ ম্যাচেই স্লোয়ার, কাটারের জাদুতে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানাচ্ছেন ফিজ।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, বাইরে বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে যখন ওরা ভালো করে তখন আমরা বুঝতে পারি আমাদেরও খেলোয়াড় আছে তারা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের।

তিনি বলেন, মুস্তাফিজ যদি ভালো করে তখন কিন্ত আমরা বুঝতে পারি মুস্তাফিজের সাথে বোলার যারা আছে বাংলাদেশ জাতীয় দলে খেলে… তারা কিন্তু মুস্তাফিজের থেকে খুব বেশি পিছিয়ে নেই। আমি যদি তানজিম সাকিবের কথা বলি… মুস্তাফিজকে যদি আমি ১০-এর মধ্যে ১০ দেই, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়-এর কম দিতে পারব না।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, তখন আমি তুলনা করতে পারি শুধু মুস্তাফিজই না প্রকৃত অর্থে হাতে কিন্তু আরও ৪-৫ জন বোলার আছে যারা প্রায় সমমানের। হয়ত ওরা সুযোগ পায়নি ফ্র্যাঞ্চাইজিতে এজন্য হয়ত সবাই তাদের ওইভাবে মূল্যায়ন করবে না। ভবিষ্যতে ওরা হয়ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে, কিন্তু আমরা জানি আমাদের এটা আছে। এটা একটা ইতিবাচক দিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।