পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা

Sun this Ja ham
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশে বিনিয়োগ কম হওয়ার কারণ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তেমন কিছু করা সম্ভব হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে অবশ্যই বিনিয়োগ দরকার বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপস উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি সৌদি আরবে গিয়েছি। সেখানকার ক্রাউন প্রিন্স ও সৌদি রাজপরিবারের সঙ্গে আলোচনার সময় আমি তাদের বোঝাই যে, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। কিন্তু তারা আমাকে প্রশ্ন করেছে, তোমাদের সরকারের মেয়াদ কতদিন? ফলে বিনিয়োগ আর আসেনি।

তিনি বলেন, আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের বিষয়ে জিটুজি ভিত্তিতে অনেক দূর আলোচনা এগোলেও শেষ পর্যন্ত সেটিও করা সম্ভব হয়নি। আমরা যদি আরেকটু ধৈর্য ধরতে পারতাম, বা সরকারের মেয়াদ যদি আরও কিছুটা বেশি হতো, তাহলে আরও ভালো কিছু করে যাওয়া যেত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দায়িত্ব নিয়ে দেনা পরিশোধ করেছি। অনেকগুলো কমিটি করে রিপোর্ট পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছি। তারা চাইলে সেখান থেকে কাজ শুরু করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।