বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেয়েকে ছেড়ে জন্মদিনের কনসার্টে ইমরান, ‘আপনাদের ভালোবাসা কষ্টটা ভুলিয়ে দিয়েছে’

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে গিয়ে এবার পরিবার ছাড়া জন্মদিন উদযাপন করলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ সেপ্টেম্বর ছিল এই গায়কের জন্মদিন। বিশেষ এই দিনে পরিবারের কাছ থেকে দূরে থাকলেও ভক্ত, সহকর্মী ও প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

জন্মদিনে যুক্তরাষ্ট্রের অর্ল্যান্ডোতে আয়োজিত ‘ফোবানা’ কনভেনশনে গান পরিবেশন করেন ইমরান। পরদিন লস অ্যাঞ্জেলেসেও ফোবানার আরেকটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। জন্মদিনের অনুষ্ঠান এবং প্রবাসে কাটানো অনুভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন এই শিল্পী।

পরিবারের কাছ থেকে দূরে থেকে জন্মদিন কাটানোর কষ্টের কথা জানিয়ে ইমরান লিখেছেন, ‘পরিবার থেকে দূরে থেকে জন্মদিন কাটানোটা সহজ নয়। বিশেষ করে আমার ছোট্ট মেয়ে ইনায়াকে ছেড়ে আজ এত দূরে বসে থাকতে একটু বেশিই কষ্ট লাগছে। তবে আপনাদের ভালোবাসা, সারপ্রাইজ আর শুভকামনা সেই কষ্টটা অনেকটাই ভুলিয়ে দিয়েছে।’

ইমরান জানান, এই জন্মদিনের সঙ্গে নিজের মেয়েকে পাওয়ার একটি সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। এ কারণে দিনটি তাঁর কাছে আরও বিশেষ। তবে সেই মেয়েকে কাছে না পেয়ে দূরে অবস্থান করাটা একজন বাবার জন্য বেশ কষ্টের বলেও উল্লেখ করেন তিনি।

প্রবাসে থাকলেও সহশিল্পী ও আয়োজকদের কাছ থেকে জন্মদিনে বিশেষ সারপ্রাইজ পেয়েছেন ইমরান। এ জন্য নিজের ব্যান্ড ‘কিংস’-এর সদস্যদের পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী কণা, জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এস এ অলক এবং ‘ফোবানা’র আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। পরিবার থেকে দূরে থাকলেও সেখানে নতুন একটি পরিবার খুঁজে পেয়েছেন বলেও উল্লেখ করেন এই শিল্পী।

দেশের ভক্ত ও বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছার জবাবে ইমরান লিখেছেন, ‘শো-এর প্রচণ্ড ব্যস্ততা আর চাপের মাঝেও সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। হয়তো সবার মেসেজের উত্তর একসঙ্গে দিতে পারছি না, কিন্তু প্রতিটি ভালোবাসা আমার কাছে পৌঁছেছে।’

বর্তমানে প্রায় ২০টি কনসার্ট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ইমরান মাহমুদুল। প্রবাসের ব্যস্ত সূচির মধ্যেও ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় নিজেকে সুখী মনে করছেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।