পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যশোরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার সকালে লালদিঘি পাড়ের জেলা বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, অস্ত্র হাতে লড়াই করে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। দেশের মানুষ আজও তাকে স্মরণ করে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশ যখন অরাজকতায় নিমজ্জিত ছিল, তখন জনগণ তার প্রতি আস্থা রেখেছিল, যা তাকে দেশের নেতৃত্বে নিয়ে আসে। গ্রামে গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি তার হাত ধরেই শুরু হয় এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।”

অনুষ্ঠানে জেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নেতা-কর্মীদের হাতে এক হাজার সাতশ’ পঞ্চাশ (১,৭৫০)টি গাছের চারা বিতরণ করা হয়েছে।অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও তার নীতির শিক্ষাও জনগণকে মনে করিয়ে দেওয়া হয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।