পঞ্চম অধ্যায় : রাষ্ট্র ও সরকারব্যবস্থা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি-
i. একতাবদ্ধতা
ii. ভাষা
iii. হৃদ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯। রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে পরিচালিত হয়?
ক) স্পিকার
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) প্রধান বিচারপতি
২০। বাংলাদেশের আইনসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক) ৩৫০ খ) ৩৩০
গ) ৩০০ ঘ) ৩৩০
২১। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কত সালে?
ক) ১৯৭৪ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭১ সালে
২২। সিটি করপোরেশনের মেয়াদকাল কত বছর?
ক) ৪ বছর খ) ৫ বছর
গ) ৩ বছর ঘ) ২ বছর
২৩। বর্তমানে বাংলাদেশে কতটি সিটি করপোরেশন রয়েছে?
ক) ১০টি খ) ১১টি
গ) ১৩টি ঘ) ১২টি
২৪। বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে-
i. সংস্কৃতি
ii. ভাষা
iii. সাহিত্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫। বাংলাদেশ নিচের কোন ধরনের রাষ্ট্র?
ক) একনায়কতান্ত্রিক রাষ্ট্র
খ) সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ) গণতান্ত্রিক রাষ্ট্র
ঘ) পুঁজিবাদী রাষ্ট্র
২৬। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসনক্ষমতা কার হাতে থাকে?
ক) প্রধানমন্ত্রীর হাতে
খ) বিচারপতির হাতে
গ) রাষ্ট্রপতির হাতে
ঘ) স্পিকারের হাতে
২৭। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক) মন্ত্রীদের শাসন
খ) জনগণের শাসন
গ) শিক্ষিতদের শাসন
ঘ) ধনীদের শাসন
২৮। বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
i. গণতান্ত্রিক রাষ্ট্র
ii. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
iii. আমলাদের শাসন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে?
ক) ১৬ ডিসেম্বর
খ) ১৭ এপ্রিল
গ) ৩০ অক্টোবর
ঘ) ১০ এপ্রিল
৩০। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) রাজনৈতিক প্রতিষ্ঠান
খ) সামাজিক প্রতিষ্ঠান
গ) অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ) সেবামূলক প্রতিষ্ঠান
উত্তর: ১৮. গ, ১৯. গ, ২০. গ, ২১. গ, ২২. খ, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

