পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রোজার আগে নির্বাচনের জন্য অপেক্ষা করছে জনগণ : প্রিন্স

Md Abu Bakar Siddique
আগস্ট ৪, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদ ও ঘোষণাপত্রের সাথে জনগণ নির্বাচনের ঘোষণাও চায় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রোজার আগে নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের বাদশা বাজারে কাউয়ালীজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণঅভ্যুত্থানে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বিএনপি ধারণ করে। কিন্তু একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অহেতুক বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টি করছে নির্বাচন বিলম্বিত করতে।

তিনি বলেন, বিএনপি শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের কাছে প্রদত্ত সকল অঙ্গীকার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় স্মরণ সভায় শহীদ আবু কাউসারের বাবা সাইদুল ইসলাম ফরাজী, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈমুর আরেফিন পাপন, পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম জনি, উপজেলা বিএনপি নেতা সৈয়দুজ্জমান, হারুন অর রশীদ, হাবিবুর রহমান, আব্দুর রশীদ, জুলাই আন্দোলনে পুলিশের গুলিবিদ্ধ হয়ে আহত মেহেদী হাসান, সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসউদ রানা ও নড়াইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোকন মিয়া বক্তব্য রাখেন।

এর আগে, এমরান সালেহ প্রিন্সসহ নেতৃবৃন্দ শহীদ বিজয় ফরাজীর বাবা ও পরিবারের সদস্যদের নিয়ে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।