https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনে শহীদ মুক্তিযোদ্ধা দিবস

Main Admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছর ১৭ ডিসেম্বর পালিত শহীদ মুক্তিযোদ্ধা দিবস। এ বছরও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র বনানীস্থ সমাধি এবং আজিমপুর শহীদদের সমাধিস্থলে কোরানখানি, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. হুমায়ূন কবির, চিত্রশিল্পী আফরোজা বেগম, ডাক্তার আনজুমান আরা বেগম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ফাউন্ডেশনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসির উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু নাঈম আহমেদ আলী, পরিচালক (প্রশাসন) উইং কমান্ডার এম. মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোদ্ধা শহীদ হন। মোট ১১ জন শহীদ সহযোদ্ধার স্মৃতিকে ধারণ করতে তিনি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং আজিমপুর নতুন কবরস্থানে শহীদদের সমাধিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।