বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

Main Admin
মার্চ ৯, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম. সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এছাড়া ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ অন্যান্য কর্মকর্তারা।গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোরে—একযোগে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।ফলাফল ও ভর্তি সংক্রান্ত পরবর্তী তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।