পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শেফ নাহারের তত্ত্বাবধানে এই প্রথম নারায়ণগঞ্জে সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত।

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন রং মেলা বুটিকস্ এন্ড ট্রেনিং ইনষ্টিটিউট এর উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হলো দিনব্যাপী সি-ফুড কর্মশালা। প্রশিক্ষক হিসেবে ছিলেন সেলিব্রিটি শেফ হাসিনা আনছার নাহার। লবস্টার, ডোরি ফিস, স্কুইড, ক্র্যাব, চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছ দিয়ে তিনি অংশগ্রহণকারী রন্ধনশিল্পীদেরকে হাতে-কলমে শিখিয়েছেন ক্লিনিং ও কুকিং প্রসেস। উল্লেখ্য, নারায়ণগঞ্জে সি-ফুড নিয়ে এই প্রথম কোনো কর্মশালা অনুষ্ঠিত হলো।

হাসিনা আনছার নাহার একজন সুদক্ষ রন্ধনশিল্পী, প্রশিক্ষক এবং সম্পাদক। ঐতিহ্যবাহী রান্না বিষয়ক ছয় খণ্ড বই সম্পাদনা করে রান্নার জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। কিছুদিনের মধ্যেই তার সম্পাদিত বই থেকে ১০০ রেসিপি ডিজিটাল ফরম্যাটে আসছে। সোশ্যাল মিডিয়া এবং তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক সঙ্গে আপলোড করা হবে রেসিপিগুলো।

হাসিনা আনছার নাহার বলেন, এই মুহূর্তে আমার ধ্যানজ্ঞান সি-ফুড নিয়ে সারাদেশে কাজ করা এবং পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাদ্য হিসেবে সি-ফুডকে জনপ্রিয় করা। পাশাপাশি ঐতিহ্যবাহী রান্নার ডিজিটাইজেশন নিয়েও কাজ করছি।

উল্লেখ্য, সি-ফুড নিয়ে নভেম্বর ও ডিসেম্বর মাসে তিনি আরো কয়েকটি কর্মশালা পরিচালনা করবেন ঢাকার মিরপুর, সিলেট, নওগাঁ, চিটাগাং,কুমিল্লা ও ময়মনসিংহে।

কর্মশালা নিয়ে রং মেলা বুটিকস্ এন্ড ট্রেনিং ইনষ্টিটিউট সাবিরা নিলা বলেন, ‘শেফ হাসিনা আনছার নাহার একজন বহুমুখী রন্ধনশিল্পী এবং গবেষক। তিনি রান্না নিয়ে প্রতিনিয়ত ভাবেন এবং খুবই আন্তরিক জনবান্ধব একজন মানুষ। তাঁর শিক্ষণ পদ্ধতি প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছে। আমাদের উদ্দেশ্য আমরা গোটা বাংলাদেশে সি- ফুড নিয়ে কাজ করবো এবং উদ্যোক্তা তৈরি করবো।

এই কর্মশালায় বিশেষ সহযোগিতায় ছিলেন নুসরাত ও সাগর। তারা বলেন নারায়ণগঞ্জে আমরা সি- ফুড নিয়ে উদ্যোক্তা তৈরি করব এবং সবাই যেন স্বাবলম্বী হয় সে চেষ্টায় আরো নতুন নতুন কর্মশালার আয়োজন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।