পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা

Md Abu Bakar Siddique
আগস্ট ২, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা ফিচারের অংশ হিসেবে এখন থেকে সন্তানরা কোনো নতুন ভিডিও আপলোড করলে মা-বাবাকে জানাবে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক।

অনেকের ধারণা, তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে টিকটক। ফলে প্লাটফর্মটি এসব নতুন নিরাপত্তা ফিচার সেই আশঙ্কা কমানোর লক্ষ্যে চালু করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এর আগে, এ আশঙ্কা কমিয়ে আনার দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচার চালু করেছিল টিকটক, যেখানে মা-বাবা ও সন্তানের অ্যাকাউন্ট একসঙ্গে যোগ করার সুযোগ দিয়েছিল চীনা প্রযুক্তি কোম্পানিটি।

সন্তানের অ্যাকাউন্টে ঠিক কী ঘটছে তা বুঝতে পারার জন্য বর্তমানে মা-বাবাকে আরও বেশি নজরদারির সুযোগ দিতে চাইছে শর্ট ভিডিও প্লাটফর্মটি।

এসব ফিচারের মধ্যে রয়েছে- এখন থেকে টিনএজাররা টিকটকে যখন নতুন ভিডিও আপলোড করবে তখন মা-বাবা নোটিফিকেশন পাবেন, সন্তানরা কোন কোন বিষয় বেছে নিয়েছে তা দেখার সুযোগ পাবেন এবং টিনএজার অ্যাকাউন্টে কী ধরনের প্রাইভেসি সেটিং রয়েছে সেটিও দেখতে পারবেন তারা।

এছাড়াও টিকটক এমন কিছু নতুন ফিচারও চালু করেছে, যা কনটেন্ট নির্মাতাদের মানসিক সুস্থতা রক্ষা করবে। যার মধ্যে রয়েছে, উন্নতমানের কমেন্ট ফিল্টার সুবিধা, নির্দিষ্ট শব্দ, ইমোজি বা টিকটক লাইভকে মিউট করার ফিচার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।