পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, কারাগারে ৩

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা। এর আগে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ( এসআই) আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের আইনজীবীরা তাদের জামিন দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতের প্রসিকিউশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে এ এইচএম নোমান রেজাকে বিমান বন্দর থানার সামনে থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমান বন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরের ৬নং রোডের ৩৩নং বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাদী বিভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলে নয়তো ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।