পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডিআইজি দম্পতির ক্রোক ঘোষণা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৯, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপির সম্পদ ও সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে বগুড়ার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেওয়া হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) এ খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, আদালত বগুড়া থাকা এবং নারায়ণগঞ্জে এই দম্পতির নামে থাকা সব সম্পদ এবং সম্পত্তি দেখভাল করার জন্য তিন জেলার ডিসিকে রিসিভার নিয়োগ করেছে। একই সঙ্গে এই তিন জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে- ক্রোক করা সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও দেখভাল করার জন্য।

দুদকের এক কর্মকর্তা জানান, সাবেক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানের একপর্যায়ে জানা যায় ওই তিন জেলায় এই দম্পতির বিপুল সম্পদ ও সম্পত্তি রয়েছে।

ইতোমধ্যে হামিদুল আলমকে প্রতারণার একটি মামলায় গত সোমবার বগুড়ার একটি আদালত কারাগারে পাঠিয়েছে। তার স্ত্রীর নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।