পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিনেমার গানের শিল্পীরা কেন বঞ্চিত: ন্যানসি

Sun this Ja ham
জানুয়ারি ২৭, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি চলচ্চিত্রে যুক্ত সংগীতশিল্পী ও কলাকুশলীদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গান সংশ্লিষ্ট শিল্পীরা এখনো নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেদনে ন্যানসি তথ্য মন্ত্রণালয় ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, চলচ্চিত্রের গান শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকরা এখনো বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএফডিসি) বিভিন্ন সুবিধার বাইরে রয়ে গেছেন।

চিঠিতে ন্যানসি লেখেন, আমরা চলচ্চিত্রের একটি অত্যাবশ্যকীয় অংশ। তবুও ‘বিএফডিসি’র প্রাতিষ্ঠানিক মূল্যায়নে আমাদের অবহেলা করা হয়।
তিনি আরও দাবি করেন, সংগীত সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য বিএফডিসিতে আলাদা বসার ব্যবস্থা, বিশ্রাম ও রিফ্রেশমেন্টের স্থান থাকা প্রয়োজন। মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব শিল্পী যেন চলচ্চিত্র শিল্পের পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে সম্মানজনক সুযোগ-সুবিধা পান—সে প্রত্যাশার কথাও জানান ন্যানসি।

ন্যানসি বলেন, এই আবেদন তিনি এককভাবে নয়, বরং চলচ্চিত্রে যুক্ত সব সংগীতকলাকুশলীর পক্ষ থেকেই করেছেন।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের কাজের স্বীকৃতি এবং প্রাপ্য সুবিধা যাতে উপযুক্তভাবে প্রদত্ত হয়। এটা শুধু আমাদের জন্য নয়, চলচ্চিত্র শিল্পের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।