দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টেশরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৫ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানির শেয়ারদর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

