পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ নুর নবী জনি 
জুন ৩, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ

সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. ফারজানা সুলতানা,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মত নাইফা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরা মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  নাসরিন সুলতানা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, মেডিকেল অফিসার-ডিজিজ কন্ট্রোল ডা. নাহিদ আফরোজ নিশি।

 

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী সংশ্লিষ্ট সকলকে সফলভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “সকলকে নিজ নিজ অবস্থান থেকে পুষ্টির ধারণা এবং এ ব্যাপারে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। একই সাথে নিজ নিজ পরিবার থেকেই সুষম খাবারের চর্চা গড়ে তুলতে হবে। পরিবারের শিশু, কিশোর, প্রসূতি মা এবং প্রবীণদের পুষ্টির ব্যাপারে যত্নশীল হতে হবে, তবেই সফল হবে পুষ্টি সপ্তাহের সকল প্রচেষ্টা, ধীরে ধীরে গড়ে উঠবে সুস্থ ও সবল জাতি।”তিনি বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সোনারগাঁ উপজেলার মানুষের মধ্যে পুষ্টির ধারণা বিকশিত হবে, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনটাই প্রত্যাশা করছি সংশ্লিষ্ট সকলের কাছে।

একই সাথে তিনি পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে পুষ্টি বিষয়ক  চিত্রাংকন, রচনা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।