পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্প্যাম নিয়ন্ত্রণে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

Md Abu Bakar Siddique
অক্টোবর ৩০, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

অচেনা নম্বর থেকে পাঠানো মেসেজের সংখ্যা সীমিত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মূল লক্ষ্য-স্প্যাম ও অপ্রয়োজনীয় প্রমোশন বন্ধ করা। নতুন নিয়মানুযায়ী, অচেনা বা কন্টাক্ট লিস্টে না থাকা ব্যক্তিকে মাসে কত মেসেজ পাঠানো যাবে, তা নির্ধারণ করবে হোয়াটসঅ্যাপ।

জানা গেছে, সীমার কাছাকাছি গেলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন। সতর্কতা উপেক্ষা করলে অচেনা নম্বরে মেসেজ পাঠানো সাময়িকভাবে বন্ধ হতে পারে। সাধারণ ব্যবহারকারীদের চ্যাটে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দেয় অ্যাপটি। ভারতের মতো বড় বাজারে, যেখানে প্রায় ৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এটি স্প্যাম নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করবে। গত এক বছরে হোয়াটসঅ্যাপ ব্যবসায়িক প্রমোশন মেসেজের সীমা, আনসাবস্ক্রাইব অপশন ও ব্রডকাস্ট মেসেজ সীমাসহ অন্যান্য অ্যান্টি-স্প্যাম ফিচার চালু করেছে।

বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা এখন বেশি মানুষের কাছে মেসেজ পাঠানোর পরিবর্তে মানসম্পন্ন ও ব্যক্তিগত যোগাযোগের দিকে মনোযোগ দেবেন। সাধারণ ব্যবহারকারীরা পাবেন আরও নিরাপদ ইনবক্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।