https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

স্বাস্থ্য বিশেষজ্ঞ সম্মেলন নেস্‌লে বাংলাদেশের আয়োজন

Main Admin
ডিসেম্বর ৮, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নেসলে বাংলাদেশের আয়োজনে এইচএমও লুমিনারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সারাহ রিসোর্টে দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের স্বনামধন্য গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়োজকরা জানান, বর্তমানে মানুষের সুস্থতা, বিশেষ করে শিশুর পুষ্টি বিষয়ে নতুন তথ্য ও সাম্প্রতিক গবেষণা নিয়ে আলোচনা করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি, বিশেষজ্ঞদের মতবিনিময় ও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এসব পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা সহজভাবে হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (এইচএমও) সম্পর্কিত সর্বশেষ গবেষণা কী বলছে এবং কীভাবে কাজে লাগানো যেতে পারে সে বিষয়ে জানতে পারেন।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে ছিলেন ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ড. র‍্যান্ডি উর্টুলা। তিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাটের স্বাস্থ্য এবং সামগ্রিক বেড়ে ওঠায় HMOs-এর গুরুত্ব নিয়ে বিস্তারিত কথা বলেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে আরও আগ্রহ তৈরি করে।আয়োজকরা জানান, এইচএমও লুমিনারি সামিট বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে, দেশের শিক্ষা ও উদ্ভাবনের মান উন্নত করার জন্য সকলকে প্রতিশ্রুতিবদ্ধ করে। এইচএমও বিষয়ক গবেষণাকে বাস্তবে প্রয়োগ করে, বাংলাদেশের মানুষের উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।